Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ভোটের আগে উত্তপ্ত উত্তরবঙ্গ, পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ কর্মসূচি

উত্তরবঙ্গের রাজনৈতিক পরিসরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ২৬ – এর বিধানসভা ভোটের আগে। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি মঙ্গলবার রেল রোকো কর্মসূচির ডাক দেয়। সকাল থেকে জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায় রেললাইন অবরোধের চেষ্টা করে। আন্দোলনে অংশ নিতে বহু সমর্থক পতাকা, ব্যানার হাতে রেললাইনের পাশে জড়ো হন। তবে ময়নাগুড়ি থানার পুলিশ এবং রেল পুলিশ দ্রুত হস্তক্ষেপ করেন এই ঘটনায়। অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় এবং রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। প্রশাসনের সক্রিয়তা এবং তৎপরতার কারণে রেল পরিষেবা স্বাভাবিক থাকে।

উত্তরবঙ্গে মাঝেমধ্যেই বৃহত্তর কোচবিহার এবং কামতাপুরের পৃথক রাজ্যের দাবিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় থাকে। অজ্ঞাতবাসে থাকা কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) প্রধান জীবন সিংহ নির্বাচনের আগে বারবার রাজনৈতিক হুঁশিয়ারি দিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, ভোটের সময় এই ধরনের আন্দোলনের প্রবণতা বেড়ে যায়। মঙ্গলবার শুধু ধূপগুড়ি নয়, ময়নাগুড়ি, উত্তর দিনাজপুর এবং অসমের তিনটি এলাকায় বিক্ষোভকারীরা আলাদা কামতাপুর রাজ্য, পৃথক ভাষার স্বীকৃতি এবং কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে আলোচনার দাবি তোলেন। সংগঠনের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ রায় জানান, সরকারের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি করাই তাদের মূল লক্ষ্য।

রাজ্যে বর্তমানে বিশেষ তৎপরতার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি চলছে। মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিধানসভা ভোটের সূচি ঘোষণা করা হতে পারে। এমন গুরুত্বপূর্ণ সময়ে রেল অবরোধের ডাক রাজনৈতিক কৌশলের অংশ কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে তৎপরতা চালানো হচ্ছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories