Saturday, September 5, 2026
28 C
Kolkata

গোর্খা সম্প্রদায়ের বিষয় কেন্দ্রের হস্তক্ষেপে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

উত্তরবঙ্গে গোর্খা সম্প্রদায়ের বিষয় নিয়ে কেন্দ্রের একতরফা পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্র সরকার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং-কে গোর্খা সমস্যা সমাধানের মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করেছে। এ বিষয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে লিখেছেন, এই পদক্ষেপ রাজ্যের শান্তি ও প্রশাসনিক স্থিতাবস্থার ওপর প্রভাব ফেলতে পারে এবং সংবিধানের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তিনি উল্লেখ করেন, ২০১১ সালের ত্রিপাক্ষিক চুক্তির পর থেকেই রাজ্য সরকার পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করে চলেছে। সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রাজ্য সরকার ত্রাণ ও পুনর্গঠনে ব্যস্ত— এমন সময়ে কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্যের কাছে অপ্রত্যাশিত ও উদ্বেগজনক বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories