Friday, March 6, 2026
24.4 C
Kolkata

এবার সরকারি হাসপাতালে করোনার থাবা, আক্রান্ত ৩০ চিকিৎসক

এনবিটিভি, নদিয়াঃ এবার করোনার থাবা নদীয়া কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। চিকিৎসক এবং নার্স সহ মোট করোনা আক্রান্ত ৩০ জন। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গোটা সরকারি হাসপাতাল জুড়ে। করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউ কে পিছনে ফেলে দ্রুত গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। attack

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। প্রতিটি সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে তারা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না বের হয়। রাস্তায় বেরোলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলা এবং মুখে মাক্স পড়া আবশ্যক করেছে প্রশাসন। অন্যদিকে গোটা জেলা জুড়ে প্রশাসনের তরফ থেকে নিয়ম না মানলে ধরপাকড় করা হয়েছে।

 এই পরিস্থিতিতে কল্যাণী জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের বিভিন্ন ডাক্তার নার্স এবং পড়ুয়াদের ভিতরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের করোনা টেস্ট করানো হয়। গতকালকের রিপোর্ট অনুযায়ী ওই হাসপাতালের মোট ৬ জন ডাক্তার ১৯ জন পড়ুয়া এবং পাঁচজন নার্সের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

 এ বিষয়ে কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “আরো অনেকের রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি তাদের রিপোর্টে জানা যাবে নতুন করে কেউ সংক্রমিত হয়েছে কিনা। যাদের করোনা পজিটিভ ধরা পড়েছে তাদের মূলত আমরা একটি সরকারি আবাসন রেখেছি। বাকি যাদের নিজেদের বাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে তারা বাড়িতে চলে গেছে।”

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories