Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

রেশন এবার বাড়িতে পৌঁছে দেবে সরকার, তৃণমূলের ইস্তেহারে আসছে আরো অনেক প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক : এবার আর রেশন তুলতে দোকানে যেতে হবে না আপনাকে!‌ দিতে হবে না লম্বা লাইন!‌ ঘরে ঘরে পৌঁছে যাবে চাল, গম, তেল, চিনি সহ সমস্ত রেশন সামগ্রী। একমাত্র যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে। খবর, নির্বাচনী ইস্তেহারে এমন প্রতিশ্রুতিই দিতে চলেছে তৃণমূল।

রবিবার সন্ধেবেলা প্রকাশিত হবে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার। কী কী প্রতিশ্রুতি থাকবে সেখানে, শুরু হয়েছে জল্পনা। এখক পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দারুণ সব চমক থাকবে ইস্তেহারে। এই ইস্তেহারের মাধ্যমেই মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে চাইছে শাসকদল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল, এই দুয়ারে রেশন প্রকল্প।

আমফানের পর থেকেই রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। একেবারে নীচুতলার নেতা থেকে শুরু করে অনেকের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। সেই নিয়ে চাপে তৃণমূল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, তৃতীয় বার ক্ষমতায় এলে আজীবন বিনামূল্যে রেশন পরিষেবা দেবে তাঁর সরকার। এবার বাড়ির দরজায় রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটের লড়াই করতে চাইছে তৃণমূল। বিশেষজ্ঞদের মতে, তেমনটা সত্যি ইস্তেহারে বলা হলে ভোটবাক্সে লাভ পেতে পারে তৃণমূল কংগ্রেস।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories