Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ইসলাম বিদ্বেষ বেড়েই চলেছে লঙ্কায়! এবার নিষিদ্ধ হচ্ছে হিজাব এবং ইসলামী শিক্ষা

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় বর্তমানে ক্ষমতাসীন গোতাবায়া রাজাপাকসে সরকার ক্ষমতায় আসার পর থেকে বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কায় মুসলিম বিদ্বেষের ঘটনা ক্রমে বৃদ্ধি পেয়েছে। এবার সেই মুসলিম বিদ্বেষ এর কারনে দ্বীপ রাষ্ট্রটিতে নিষিদ্ধ হতে চলেছে হিজাব এবং ইসলামী শিক্ষা। বিষয়টি জানিয়েছেন সেদেশের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সরথ ওয়ারেসেকারা। এটি নাকি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ২০১৯ সালের চার্চ এবং হোটেলে ক্রিসমাসের দিন বোমা হামলার পর থেকে নিষিদ্ধ মুখ ঢাকা বোরকা। এবার সরকারিভাবে সেই নিষেধাজ্ঞায় সিলমোহর লাগাতে চলেছে শ্রীলঙ্কা সরকার। শ্রীলংকার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ওয়ারেসেকারা সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রাথমিক দিনগুলিতে মুসলিম মহিলারা মুখ ঢাকা হিজাব পরিধান করতেন না, এটি আসলে উগ্রপন্থার একটি নিদর্শন। তাই আমরা অবশ্যই এটি নিষিদ্ধ করতে চলেছি। দেশের হাজার হাজার মাদ্রাসা আমরা বন্ধ করে দেব কারণ এগুলি আমাদের জাতীয় শিক্ষা নীতির পরিপন্থী। আপনি শিশুদেরকে যা ইচ্ছা তাই শেখাতে পারেন না রাষ্ট্রের। তিনি ইতিমধ্যেই এই মর্মে একটি বিলে স্বাক্ষর করেছেন ক্যাবিনেটের মঞ্জুরির জন্য। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শ্রীলংকার মুসলিমদের মাঝে ক্ষোভ এবং শঙ্কার সঞ্চার হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কায় গত বেশ কয়েক বছর যাবৎ মুসলিম বিরোধী কর্মকান্ড বেড়েই চলেছে। বিশ্বব্যাপী করণা অতিমারির সময়ও শ্রীলঙ্কা সরকার মুসলিমদের করোনা আক্রান্ত মৃতদেহগুলিকে দাফন করার অনুমতি দেয়নি। পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শ্রীলঙ্কা সরকার। কিন্তু তারপরেই আবার আসতে চলেছে এই নয়া নিষেধাজ্ঞা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories