Sunday, October 18, 2026
25 C
Kolkata

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের আস্থা কমছে বলে একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে। ৫০টি রাজ্যের মধ্যে ৪৭টিতেই ট্রাম্পের জনপ্রিয়তার সূচক ঋণাত্মক। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

চার দিন ধরে চালানো ওই সমীক্ষা অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পক্ষে রয়েছেন মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। মার্চে রয়টার্স-ইপসোসের সমীক্ষায় এই হার ছিল ৩৭ শতাংশ। মাসের শুরুতে তা নেমে হয়েছিল ৩৪ শতাংশে। বিশেষ করে রিপাবলিকান ভোটারদের মধ্যে যুদ্ধ নিয়ে সমর্থন কমে যাওয়ায় সামগ্রিক ছবিতে পরিবর্তন এসেছে।

অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের জনপ্রিয়তার হার সবচেয়ে নিচে, -৮৩। মেরিল্যান্ড ও ভারমন্টে তা -৫০। ডেমোক্র্যাট-প্রধান নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ইলিনয়, ক্যালিফোর্নিয়া এবং নিউ জার্সিতেও তাঁর রেটিং বেশ খারাপ।

এখন মাত্র তিনটি রাজ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ইতিবাচক—ওয়াইওমিং, আইডাহো এবং ওয়েস্ট ভার্জিনিয়া। তিনটিই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি।

তবে চিন্তার বিষয়, রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। ফ্লোরিডায় -১৮, পেনসিলভেনিয়ায় -২৬, নর্থ ক্যারোলাইনায় -২৫, ওহাইওতে -২৬, উইসকনসিনে -২৮ এবং জর্জিয়ায় -৩১।

চলতি বছর আমেরিকায় মিডটার্ম নির্বাচন। তার আগে এই জনমত ট্রাম্পের জন্য কতটা বড় রাজনৈতিক চাপ তৈরি করে, এখন সেটাই দেখার।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories