Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

তালিবানের সমর্থনে কাবুলে মিছিল অসংখ্য মহিলার, খবর আন্তর্জাতিক মিডিয়ার

এবার তালিবানের সমর্থনে মিছিল করলো একদল আফগান নারী। দেশটির রাজধানী কাবুলে শনিবার ওই মিছিলটি বের হয়। তাদের সকলেরই আপাদমস্তক ঢাকা ছিল। মিছিলে তারা তালিবানের সাদা-কালো পতাকা প্রদর্শন করেন। মিছিলে অংশ নেয়াদের কয়েকজন নীল রঙয়ের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নেকাব। অনেককে হাতমোজাও পরতে দেখা যায়। নারী বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।

আর তালিবানের পক্ষে নারীদের এই মিছিলটি হলো ৯/১১-এর ২০তম বার্ষিকীতে। তাছাড়া এর এক দিন আগে অধিকার আদায় ও সমমর্যাদার দাবিতে কিছু নারী বিক্ষোভ করে।
গত ১৫ আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান কর্তৃপক্ষ নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে। তারা বলছে, ইসলামি শরিয়ায় যতটুকু অনুমোদন করে, নারীদের তা দেয়া হবে। তাছাড়া অফিস, আদালতে কর্মরত কোনো নারীকে চাকরিচ্যুত করা হবে না।শনিবার মিছিলের সময় এক নারী এএফপিকে বলেন, যেসব নারী নারীদের প্রতিনিধিত্ব করার দাবি করে বিক্ষোভ করছে, আমরা তাদের বিপক্ষে। গত সরকারের আমলে যা ছিল, সেটাই কি নারী স্বাধীনতা? না, তা স্বাধীনতা নয়। গত সরকার নারীদের অপব্যবহার করেছিল। তারা নারীদের নিয়োগ করছিল স্রেফ তাদের সৌন্দর্য দেখে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories