Saturday, September 5, 2026
28 C
Kolkata

ট্রান্সমিটারের দাবিতে ভাদুড়িয়া পাড়া – ধনীরামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ায়

রাজদীপ চৌধুরী, ডোমকলঃ ট্রান্সমিটারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ জলঙ্গী ব্লকের সাগরপাড়া থানার খয়রামারী অঞ্চলের পাল পাড়ায়।

বিক্ষোভকারিরা জানান, গত একমাসের মধ্যে দুটো ট্রান্সমিটার পুড়ে গেছে। বেশি কনজিউমার থাকার কারণে ২৫ কেবি ট্রান্সমিটারে লোড নিতে পারে না। একাধিকবার জলঙ্গী এস এস কে জানানোর পরেও কোনো সুরাহ হয়নি। আবারও গত তিনদিন আগে ট্রান্সমিটার পুড়ে যায়, তারপরে আজ আবারও সেই আগের মত ছোটো ২৫ কেবি ট্রান্সমিটার বসাতে আসলে গ্রামবাসীদের সঙ্গে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। বিদ্যুৎ কর্মীরা বড় ট্রান্সমিটার লাগাতে অস্বীকার করলে বিক্ষুব্ধ জনতা বাঁশ বেধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি যতক্ষণ না ৬৩ কেবি ট্রান্সমিটার না দিচ্ছে তখন বিক্ষোভ চলছে থাকবে।

পরে সাগরপাড়া থানার পুলিশ এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসীরা অবরোধ তুলে নেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories