Tuesday, October 20, 2026
28 C
Kolkata

চার মাস ধরে মেলেনি স্কলারশিপ, বিপাকে ওবিসি গবেষক ছাত্রছাত্রীরা

জাতীয় পশ্চাদপদ শ্রেণি আর্থিক ও উন্নয়ন সংস্থা গত চার মাস ধরে গবেষণা ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা দিচ্ছে না, এমন অভিযোগই উঠে এসেছে বহু ছাত্রছাত্রীর থেকে। প্রতি বছর নেট পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ১০০০ জন ওবিসি ছাত্রছাত্রীকে এমফিল ও পিএইচডি গবেষণার জন্য এই স্কলারশিপ দেওয়া হয় বলে জানা গিয়েছে। প্রথম দুই বছরে মাসে ₹৩৭,০০০ এবং পরের তিন বছরে মাসে ₹৪২,০০০ দেওয়া হয় গবেষকদের কিন্তু বাস্তবে নিয়মিত টাকা পাচ্ছেন না ওবিসি ছাত্রছাত্রীরা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, তিনি ২০২৩ সালে ওবিসি স্কলারশিপে গবেষণার সুযোগ পেলেও মাসে মাসে টাকা পান না। কখনো ছয় মাস, কখনো বা আট মাস পর একসঙ্গে কিছু টাকা আসছে। মে মাসের পর আর কোনো টাকা পাননি তিনি বলে জানান।

প্রতি মাসে সুপারভাইজার, বিভাগীয় প্রধান এবং রেজিস্ট্রারের সই-সহ বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয়, এতে সময় ও শ্রম নষ্ট হয় বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। দিল্লী বিশ্ববিদ্যালয়ের গবেষক বিকাশ রাজ বলেন, “আমার পড়াশোনার খরচ চালাতে বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নিতে হয়েছে।”

জাতীয় পশ্চাদপদ শ্রেণি আর্থিক ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, ক্ষমতায়ন মন্ত্রক থেকে টাকা না পাওয়ায় বিলম্ব হচ্ছে এই প্রক্রিয়া। অন্যদিকে, এসসি বা জেআরএফ স্কলারশিপ পাওয়া ছাত্ররা নিয়মিত টাকা পাচ্ছেন বলে অভিযোগ। মন্ত্রকের সচিবের কাছে এই বিষয়ে মতামত চাওয়া হলেও উত্তর মেলেনি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories