Saturday, September 5, 2026
28 C
Kolkata

পঞ্জাবে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সলমান খান!

পঞ্জাবে টানা প্রবল বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৭ জনের। এই বন্যার পরিস্থিতিতে হাজার হাজার মানুষ হয়েছেন ঘরছাড়া। এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউডের ভাইজান ,সলমান খান ও তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’। এর পাশাপাশি পাঞ্জাবের ছেলে দিলজিৎ দোসাঞ্জ এবং অভিনেত্রী শেহনাজ গিল বাড়িয়েছেন সাহায্যের হাত।

জানা গেছে, সলমানের সংস্থার পক্ষ থেকে একটি বড় ত্রাণ শিবির ইতিমধ্যেই পাঞ্জাবে পৌঁছে গেছে। সেই দল বিভিন্ন প্লাবিত এলাকায় খাবার, জল, ওষুধ, কাপড়সহ নানা দরকারি ত্রাণসামগ্রী বিতরণ করছে। এছাড়া, সলমানের পক্ষ থেকে পাঁচটি নৌকা পাঠানো হয়েছে বন্যার্তদের সাহায্য করতে। এর মধ্যে তিনটি নৌকা ত্রাণ বিতরণে কাজ করছে, আর বাকি দু’টি পাঠানো হয়েছে ফিরোজপুর সীমান্তে উদ্ধার কাজে। এমনকি সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চে তিনি নিজে দেশের বিভিন্ন স্থানে বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। শোনা যাচ্ছে, তিনি পাঞ্জাবের কয়েকটি বন্যাক্রান্ত গ্রাম দত্তক নিতে পারেন। যদিও এই বিষয়ে এখনও কিছু জানায়নি সলমান।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories