Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মুসলমানদের ধর্মীয় অধিকারে বাঁধা ! ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে আজ কলকাতার মেট্রো চ্যানেলে ধরনা, ১৩ মার্চ দিল্লিতে বিক্ষোভ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে আগামী ১০ মার্চ দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ধরনা অনুষ্ঠিত হবে। শনিবার কলকাতার ইরফান লাইব্রেরিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আবু তালিব রহমানি, সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান, আহলে হাদিসের সাধারণ সম্পাদক মাওলানা মারুফ সালাফি এবং জমিয়তে উলামায়ে হিন্দের কারী সামসুদ্দিন।

মাওলানা আবু তালিব রহমানি জানান, ১৩ মার্চ দিল্লির যন্তরমন্তরে পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার মুসলিমদের সাংবিধানিক অধিকার হরণ করে তাদের কোণঠাসা করতে চাইছে। বিরোধীদের মতামত উপেক্ষা করে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) একতরফা রিপোর্ট জমা দিয়ে বিল পাস করাতে বিজেপিকে সহায়তা করছে বলেও তিনি অভিযোগ করেন।

মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ওয়াকফ হলো মুসলিমদের দানকৃত সম্পত্তি। সরকার মিথ্যা প্রচার করছে যে, বোর্ড হাত দিলেই সব সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। মসজিদের নিচে মন্দির খোঁজা, দলিল চাওয়ার নামে ধর্মস্থান দখলের অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। রাজ্য জামাআতে ইসলামি হিন্দের সভাপতি ডা. মসিহুর রহমান প্রশ্ন তোলেন, সংবিধান সবাইকে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দিয়েছে, তারপরও ওয়াকফের মতো ধর্মীয় বিষয়ে সরকার হস্তক্ষেপ করছে কেন।

বক্তারা জানান, ইউপিএ সরকারের সময় মুসলিম নেতৃত্বের যুক্তিপূর্ণ মতামত ও পরামর্শ গ্রহণের পর ওয়াকফ আইনে পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এবার সংসদে বিল উপস্থাপনের আগে মুসলিম নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে ৩১ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হলেও, এই কমিটি বিজেপির কথাতেই চলছে। কমিটি মুসলমানদের সুস্পষ্ট ও যুক্তিসম্মত মতামত প্রত্যাখ্যান করেছে এবং বিরোধী দলের সদস্যদের প্রস্তাবিত ৪৪টি সংশোধনীও বাতিল করেছে। রাজ্য সরকারকে প্রতিবাদ জানানোর এবং সংসদে বিল পাস আটকাতে ভোটাধিকার প্রয়োগ করার দাবিও জানান বক্তারা।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিলটি সোমবার সংসদে পেশ হতে পারে। লোকসভায় বিল পাস হওয়ার পর তা রাজ্যসভায় যাবে। সেখানে পাস হয়ে গেলে বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে, যা আইনে পরিণত হবে। কংগ্রেস এই বিলের তীব্র বিরোধিতা করবে বলে জানিয়েছে। ইন্ডিয়া জোটের দলগুলিকে সঙ্গে নিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানাবে কংগ্রেস।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories