Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

আবারও টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল ওশানগেট

এনভিটিভি, ওয়েবডেস্ক: ১১১ বছর আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের প্রায় ১৩ হাজার গভীরে গিয়েছিল সাবমারসিবেল টাইটান। ‘ওশানগেট’ সংস্থা এই অভিযানের দায়িত্বে ছিল। তারাই এই ধরনের ‘টাইটানিক ট্যুর’ করায়। কিন্তু সম্প্রতি সংস্থারই এক সাবমারসিবেল ধ্বংস হয়েছে। তাতে থাকা ৫ যাত্রীর প্রাণ খোয়াতে হয়েছে, যার মধ্যে ছিলেন সংস্থার সিইও নিজেও। কিন্তু এই ঘটনা থেকেও শিক্ষা নিচ্ছে না বিতর্কিত ওই সংস্থা। তারা আবার টাইটানিক অভিযানের বিজ্ঞাপন দিয়েছে। ২০২৪ সালে আবার এই অভিযান শুরু করতে চলেছে তারা।  ১৮ জুন জলের তলায় ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেনি টাইটান। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ইমপ্লোশন’ হওয়ার কারণে ধ্বংস হয়েছে এই সাবমারসিবেল। আগেই অভিযোগ উঠেছিল যে, টাইটানকে আটলান্টিকের অত গভীরতায় পাঠানোর আগে সেইভাবে সুরক্ষার ওপর জোর দেয়নি সংস্থা। ডুবোযানটির প্রস্তুতিতেও খামতি ছিল। তাই এই ঘটনা ঘটেছে। তবে সেইসব বিষয়ে আপাতত আর পাত্তাই দিচ্ছে না। ‘ওশানগেট’। সংস্থার তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, ২০২৪ সালের জুন মাসে পরপর দু’টি টাইটানিক অভিযানের আয়োজন করতে চলেছে তারা। ১২ থেকে ২০ জুন প্রথম অভিযান, ২১ থেকে ২৯ জুন দ্বিতীয় অভিযান। এবারেও টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ২ কোটি টাকার কিছু বেশি। বিষয় হল, যে সময়ে এই অভিযানের ঘোষণা করা হয়েছে সেই সময় আটলান্টিকের পরিবেশ একদমই অনুকূল থাকে না। বরং খুবই বিপজ্জনক হয়। তাই সেই সময়ে আবার কেন এই অভিযানের বিজ্ঞাপন, তাই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সংস্থাকে নানাভাবে তিরস্কার করা হচ্ছে। কিন্তু তারা পিছিয়ে যেতে রাজি নয়। এদিকে সম্প্রতি টাইটান ডুবোযানের ধ্বংসাবশেষ সমুদ্রের ওপরে তোলা সম্ভব হয়েছে। শোনা গিয়েছে, এর মধ্যে খোঁজ পাওয়া গিয়েছে বেশ কিছু দেহাবশেষের। অনুমান, সেগুলি মানবদেহের টুকরো! আপাতত এই নিয়ে পরীক্ষা চলছে।     

Hot this week

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

Topics

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Related Articles

Popular Categories