Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপি শাসিত উড়িষ্যায় ১৭ বছরের কিশোরীকে অচৈতন্য করে নির্মম অত্যাচার

বাড়ির অত্যাচার থেকে রেহাই পেতে ১৭ বছরের এক কিশোরী নিজের রাজ্য ছেড়ে পালিয়ে ওডিশায় আশ্রয় নেয়। বাবার মৃত্যুর পর মায়ের দ্বিতীয় স্বামীর খারাপ আচরণ সহ্য করতে না পেরে সে এই সিদ্ধান্ত নেয়। অন্ধ্রে একটি চায়ের দোকানে কাজ করে কোনোমতে দিন কাটাচ্ছিল। পরে অজান্তেই একটি ট্রেনে উঠে ওডিশায় পৌঁছে যায়। সেখানেও চায়ের দোকানে কাজ শুরু করে। কাজের সূত্রে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ, সেই যুবক ও তার সঙ্গীরাই তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অচেতন করে অত্যাচার চালায়। বৃহস্পতিবার অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনার পরে রীতিমতো তোলপাড় পড়েছে উড়িষ্যায়। বিরোধীরা ইতিমধ্যে বলতে শুরু করেছে, ১৭ বছর কিশোরীর এমন মর্মান্তিক পরিণতি আবারও প্রমাণ করে দিল, মহিলাদের জন্য সুরক্ষিত নয় বিজেপি শাসিত রাজ্য গুলি। অপরদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন নৃশংস নিন্দনীয় ঘটনার নিরপেক্ষ তদন্তে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories