Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইঁদুর ধরতে গিয়ে মাটি খুঁড়তেই উদ্ধার হলো পুরনো কার্তুজ, তদন্তে শালবনী থানার পুলিশ

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ধানক্ষেত খুঁড়তে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সোমবার সকালে শালবনির ৯ নম্বর কাশীজোড়া এলাকার আশনাগুলি অঞ্চলে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে প্যাকেট করা বিপুল সংখ্যক পুরোনো কার্তুজ। স্থানীয় বাসিন্দারা ইঁদুর ধরার জন্য জমির আল খুঁড়ছিলেন। সেই সময় হঠাৎ করেই মাটির নিচ থেকে কার্তুজ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৭৯টি কার্তুজ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১২২টি দেশি একনলা বন্দুকের এবং ৫৭টি এসএলআর-এর কার্তুজ। পুলিশ জানিয়েছে, সব কার্তুজই অনেক পুরোনো এবং বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এগুলি প্রায় ১৫ থেকে ১৬ বছর আগের। জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কার্তুজগুলি কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories