Saturday, September 5, 2026
28 C
Kolkata

স্কুল বন্ধ রেখে বিজেপির শিক্ষক সংগঠনের সম্মেলনকে ঘিরে বিতর্ক পূর্ব মেদিনীপুরে

মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের বালিঘাই ফকিরদাস হাইস্কুলে স্কুল চলাকালীন সময়ে শিক্ষক সংগঠনের সম্মেলন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ও শনিবার ওই স্কুলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, কোনো রকম আগাম নোটিস না দিয়েই স্কুল বন্ধ রেখে এই কর্মসূচি করা হয়েছে।

এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শনিবার অনেক ছাত্রছাত্রী স্কুলে এসে দেখে স্কুল বন্ধ। এরপরই কিছু অভিভাবক স্কুলে এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিভাবকরা জানান, এই ধরনের রাজনৈতিক সংগঠনের সভা স্কুল চলাকালীন করলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধা পড়ে। এই অনুষ্ঠান আয়োজন করার পেছনে আরএসএস ও বিজেপির রয়েছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুল শিক্ষা দফতরে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories