Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

পথদুর্ঘটনায় মৃত দুই আহত এক

আব্দুস সামাদ,এনবিটিভি,জঙ্গিপুরঃ রঘুনাথগঞ্জ ২ নং ব্লকের মহালদারপাড়ায় বৃহস্পতিবার দুপুরে ইট বোঝাই ট্রাক্টরের সাথে বাইকের সংঘর্ষে দুই আরোহী সহ একজন সাইকেল আরোহীর ধাক্কা লেগে আহত হন তিনজন। বেপরোয়া ট্রাক্টারের চালক ওভারলোড গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমত অবস্থায় দুই জন বাইক আরোহী সহ সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্হলে একজন বাইক আরোহী বিশ্বনাথ সাহা (২৯) ও সাইকেল আরোহী হাবিবুর রহমান (৬৫) মারা যান। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আহত ব্যাক্তিকে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে।মৃত পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের আর্জি জানান এবং যে ভাবে রাজ্য সড়কে ওভারলোড গাড়ি চলছে সেইদিকে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলেন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার ফলে মৃতদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories