Friday, March 6, 2026
28.9 C
Kolkata

দক্ষিন দিনাজপুরে স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ যুবক

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুরে স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম অর্জুন বাস্কে, বাড়ি বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাইকে করে দুই বন্ধু পাথরঘাটা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল,সেই সময় দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে মালদার অভিমুখ থেকে আসা একটি পাথর বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের। ওপর যুবককে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধার করে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরেই দৌলতপুরের বিক্ষুব্ধ জনতা ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকাবাসীদের অভিযোগ রাস্তায় দুরঘটনার সময় পুলিশ সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকলেও সময়মতো আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেনি তারা। দুর্ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করতে আসলে তাদেরকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়। পরবর্তীতে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories