Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

টিকিট পেলেন শুধু তৃণমূলী আর অভিনেতারা!১৫০ টির বেশি আসনে প্রার্থী দেবে বিক্ষুব্ধ আদি বিজেপি

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় পুরোপুরি বঞ্চিত আদি বিজেপির নেতা কর্মী এবং সমর্থকরা। যারা বিজেপির দুর্দিনে এ রাজ্যে গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় হেঁটে ছিলেন। তৃণমূল নেতারা যাঁরা দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের বেশিরভাগের উদ্দেশ্যই ছিল পদ্ম টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। সেই আশা তাঁদের মধ্যে অনেকের পূরণ হয়েছে। পাশাপাশি যাঁরা সেইভাবে বিজেপির হয়ে কাজ করেননি, তাঁরাও টিকিট পেয়েছেন। এমনকী প্রার্থী হয়েছেন মাত্র কয়েকদিন আগে দলে যোগ দেওয়া সেলিব্রিটিরাও। বলা হচ্ছে ২৬০ জন ঘোষিত বিজেপি প্রার্থীদের মধ্যে মাত্র ২০ জন আদি বিজেপির বাকি সব হয় নয়া বিজেপি অর্থাৎ সদ্য তৃণমূল ত্যাগ করা নেতা আর না হয় অভিনেতা অভিনেত্রী। তা নিয়ে ক্ষোভ দলের অন্দরে। গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে। সেই ক্ষোভেরই বিস্ফোরণ হিসেবে এবার অনেক আসনেই বিক্ষুব্ধরা বিজেপি থেকে বেরিয়ে এসে নির্দল হয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।

খোদ কলকাতার বুকে চলছে গোপন বৈঠক। দু’-চার দিনের মধ্যে তাঁরা সাংবাদিক বৈঠকও করতে পারেন। এই ‘দলীয় গোঁজ’দের নিয়েই চিন্তায় রাজ্য বিজেপি। বেশ কয়েকদিন আগে অমিত শাহ এব্যাপারে রাজ্য নেতৃত্বকে ভর্ৎসনাও করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল মাঠে নামলেও বরফ গলেনি। আট দফা নির্বাচনে প্রার্থী তালিকা যত প্রকাশ্যে এসেছে, তত ক্ষোভ-বিক্ষোভ বেড়েছে। দলীয় সূত্রে খবর, প্রার্থী পছন্দ না হওয়ায় গত ১৯ তারিখ কলকাতায় গোপন বৈঠক করেন বিভিন্ন জেলার দেড়শোর বেশি কেন্দ্রের আদি বিজেপি নেতারা। কয়েকজন রাজ্যস্তরের নেতাও ছিলেন সেখানে। বৈঠকে আলোচনা হয়েছে, প্রায় ১৫৫টি আসনে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের তরফ থেকে। ঘটনা জানতে পেরে কেন্দ্রীয় প্রতিনিধিরা শনিবার এবং রবিবার আদি নেতাদের সঙ্গে বৈঠক করেন। যদিও সমাধান সূত্র বেরোয়নি এখনও পর্যন্ত।

ইতিমধ্যে পুরুলিয়ার জয়পুর, বলরামপুর, পাড়া, বাকুঁড়ার বিষ্ণপুর, ছাতনা, পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর এবং হুগলির পুরশুড়া আসনে আদি বিজেপিরা নির্দল হয়েই মনোনয়নপত্র জমা করে দিয়েছেন। চতুর্থ থেকে অষ্টম দফার ভোটের মনোনয়নপত্র দাখিলের জন্য এখনও হাতে সময় রয়েছে। ফলে আশঙ্কা বাড়ছে পদ্মের অন্দরে। এদিকে আজ, সোমবার বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য হুগলির উত্তরপাড়া আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। খুব শীঘ্রই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাঁরা প্রতিবাদ জানাতে চলেছেন বলে জানা গিয়েছে।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? ১৯ মার্চের বৈঠকে উপস্থিতদের বক্তব্য, আমরা ২৬০ জনের প্রার্থী তালিকায় মাত্র ২০ জন পুরনো বিজেপি নেতাকে খুঁজে পেয়েছি। বাকি সবই তৃণমূল এবং অভিনেতা-অভিনেত্রী। যাঁরা এতদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেন, সেই আদি বিজেপিরা ঢাকা পড়ে গেল ফেসিয়াল করা মুখের আড়ালে! অথচ, দুর্দিনে এই নেতা-কর্মীরাই পদ্মফুলের ঝান্ডা নিয়ে হেঁটেছিলেন। এখন যাঁরা প্রার্থী হয়েছেন, সেই বিজেপিকে আমরাই চিনি না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষই বিচার করবেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories