Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

উত্তরপ্রদেশ ভোট যুদ্ধে ‘হিজাব’ বিরোধীদের তুলোধোনা আসাদউদ্দিন ওয়াইসির

এনবিটিভি ডেস্কঃ   কর্ণাটকের হিজাব বিরোধিতার মাত্রা ধীরে ধীরে হিংসার দিকে নিয়ে যাচ্ছে। এদিকে উত্তরপ্রদেশ নির্বাচনী প্রচারে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ‘হিজাব’ ইস্যুকে তুলে ধরে বর্তমান সরকারকে তুলোধোনা করে বলেন, “বেটি বাঁচাও, বেটি পড়াও জুমলা কথায় গেলো? কথায় গেলো মুসলিম মহিলাদের জন্য দয়া?”

উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারিতে কর্ণাটকের উদুপিতে একটি সরকারি কলেজে বিতর্ক শুরু হয়। ছাত্রীদের হেডস্কার্ফ পরা ছয়জন মেয়েকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছিল। এদিকে কর্ণাটকের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার বিক্ষোভ সহিংস মোড় নেয়।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “বিজেপি সরকার আমাদের মেয়েদের হিজাব পরতে এবং পড়াশোনা করতে দিচ্ছে না। যেটা সাংবিধানিক অধিকার সেটাকেই ধ্বংস করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন তালাক আইনের মাধ্যমে মুসলিম মহিলাদের ক্ষমতায়নের কথা বলছেন। এটাই কি তার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রচারণার ফল?

তিনি সরকারকে প্রশ্ন তুলে বলেন, “প্রধানমন্ত্রী চলতি সংসদ অধিবেশনে দুবার কথা বলেছেন, কিন্তু কর্ণাটকের পরিস্থিতির ব্যাপারে মুখখোলেননি। জাতীয় তথ্য দেখা যাচ্ছে যে, তিন থেকে ২৫ বছর বয়সী অনেক মুসলিম মেয়ে কখনও স্কুলে যায়নি। যারা শিক্ষিত হওয়ার চেষ্টা করছেন তাদের প্রতি প্রধানমন্ত্রী এমনটাই করছেন। এটা কি রসিকতা নয়?”

এআইএমআইএম প্রধান কর্ণাটকের সাহসি হিজাবি মুস্কানের ব্যাপারে বলেন, “আমি কর্ণাটকের মহিলাদের অভিবাদন জানাই।   কীভাবে একজন বোরকা-পরা মহিলা গেরুয়া বাহিনীর ভিড়ের মধ্যে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে তাঁর সাহসিকতার পরিচয় দিয়েছে। আর এই সাহস প্রত্যেক মুসলমানের থাকা উচিত।”

ওয়াইসি আরও বলেন, “এবার, রাজাকে ভোট দেবেন না। উন্নয়নের জন্য ভোট দিন। এআইএমআইএম-কে ভোট দিন, কারণ এটিই একমাত্র দল যা আপনাকে কেবল ভোটের সময় মনে রাখার মতো পণ্যের মতো আচরণ করে না।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories