Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

রাস্তা এখন ডোবা! পাকা রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি: বেহাল রাস্তার দশা দীর্ঘদিন ধরে। একটু বৃষ্টি হলেই দুর্দশার সীমা থাকেনা স্থানিয়ীদের। হেলদোল নেই জন প্রতিনিধিদের। আর পাকা রাস্তার দাবিতে পথে নামলেন হরিশচন্দ্রপুর ১নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কাপাইচন্ডী, কতল, মোল্লাবাড়ির এলাকার স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধিদের বারবার আর্জি জানিয়েও মেলেনি সুরাহা। মঙ্গলবার বিকেলে রাজ্য সড়ক অবরোধ করে টায়ায় জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা। তাতেই তীব্র যানজটের শিকার হয় নিত্য যাত্রীরা।প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতে ডোবায় পরিনত হয় রাস্তা ফলে নিত্যদিন ঘটে ছোট বড় দুর্ঘটনা। জরুরী অবস্থায় অ্যাম্বুলেন্স নিয়ে যেতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। সব মিলিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন বাসিন্দারা। তাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা।

এই বিষয়ে মালদা জেলা পরিষদ সন্তোষ চৌধুরী বলেন, “গত দুই বছর আগে তিরিশ লক্ষ টাকা খরচ করে ওই রাস্তা বানানো হয়, কিন্তু রাস্তার মাঝের কিছু অংশ খারাপ হয়ে যাওয়ায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এই খাতে আবার টাকা বরাদ্দ হলে রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories