Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ভুল তথ্য দিয়ে ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে :মন্তব্যে ওয়াইসির তীব্র প্রতিক্রিয়া

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে করলেন তীব্র সমালোচনা। অমিত শাহ সম্প্রতি দাবি করেছিলেন, ১৯৫১ থেকে ২০১১ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো অনুপ্রবেশ। এই বক্তব্যের জবাবে ওয়াইসি বলেছেন, শাহের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি ভুল তথ্য দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে চাইছেন।

ওয়াইসি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “২০১১ সালের জনগণনা অনুযায়ী মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ৪.৪ শতাংশ। অমিত শাহ অঙ্কে দুর্বল, তিনি ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন।” তার দাবি, সরকারি তথ্যই বলছে মুসলিমদের পরিসংখ্যান সবচেয়ে দ্রুত কমেছে। তিনি প্রশ্ন তোলেন, “যদি অনুপ্রবেশই এত বড় সমস্যা হয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাহ কেন তা আটকাতে পারছেন না?”

ওয়াইসি আরও বলেন, “বাংলাভাষী ভারতীয় মুসলিমদের বাংলাদেশি বলা একেবারেই ভুল। এটা ধর্মীয় বিভাজন তৈরির রাজনীতি।” অন্যদিকে, শাহের বক্তব্য অনুযায়ী, হিন্দু জনসংখ্যা কমে যাওয়া ও মুসলিমদের বৃদ্ধি , এই দুইয়ের মধ্যকার বৈষম্যের কারণ হলো সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ। বিশ্লেষকদের মতে জনসংখ্যা ও ধর্মীয় ভারসাম্য নিয়ে এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়াইসি বলেন, “জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি ও তথ্য বিকৃত করে জনগণের মধ্যে ভয় ছড়ানো হচ্ছে।” শাহের বক্তব্যে বিজেপি সমর্থকরা সায় দিলেও, বিরোধীরা বলছে এটি ভোটের আগে বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছু নয়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories