Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

শারণার্থী ইসুতে পাকিস্তান তার আফগান সীমান্ত বন্ধ রাখতে চায়!

নিউজ ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার বলেছেন, তালেবান নিয়ন্ত্রণ নিলে পাকিস্তান তার আফগান সীমান্ত বন্ধ করে দেবে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে শাহ মাহমুদ কুরেশি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেতে পারে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটতে পারে চরম অবনতি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এরই মধ্যে ৩৫ লক্ষ আফগান শরণার্থীকে জায়গা দিয়েছি।…আমরা আর শরণার্থী নিতে পারছি না, আমাদের সীমান্ত দিয়ে প্রবেশ বন্ধ করতে হবে, রক্ষা করতে হবে আমাদের জাতীয় স্বার্থ”। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তির জন্য কূটনৈতিক প্রয়াস চালিয়ে যাবে, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানাবে।

১৯৮৯ সালে সোভিয়েতের প্রত্যাহারের পর, মুজাহিদিন দলগুলোর মধ্যকার লড়াইয়ের সময় কয়েক লক্ষ আফগান পাকিস্তানে পালিয়ে যান।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, তালেবান যোদ্ধারা দক্ষিণ ও উত্তর আফগানিস্তানের বেশ কয়েকটি জেলায় সরকারী সুরক্ষা বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং তাদের অস্ত্র এবং সামরিক যানবাহনের দখল নেয়। তারা জেলাগুলোতে তাদের আধিপত্য কায়েম করেছে।

তথ্য সূত্র : ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories