Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফিলিস্তিন রাষ্ট্রের জন্য অন্তর্বর্তী সংবিধান তৈরির উদ্যোগ

ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি অন্তর্বর্তীকালীন সংবিধান তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ আগস্ট) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি ডিক্রি জারি করে সংবিধান প্রণয়ন কমিটি গঠনের ঘোষণা করেন। প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই কমিটিতে জাতীয়, রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে আইন ও সংবিধান বিশেষজ্ঞরাও থাকবেন। কমিটিতে নারী-পুরুষ সমতার বিষয়টি গুরুত্ব পাবে এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণও নিশ্চিত করা হবে।

এই উদ্যোগকে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রের কাঠামো, নাগরিক অধিকার এবং শাসনব্যবস্থা নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories