Saturday, September 5, 2026
28 C
Kolkata

নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে ইসরায়েলের ৭ রাউন্ড গুলিতে বিদ্ধ সালেহ আলজাফরাউই

গাজায় নির্মম ভাবে হত্যা হতে হল সাংবাদিক সালেহ আলজাফরাউইকে। তিনি গাজার আল-সাব্রা এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে দুঘমুশ নামের এক সশস্ত্র গোষ্ঠীর হাতে প্রাণ হারান। মৃত্যুর সময় তার শরীরে “প্রেস” লেখা ফ্ল্যাক জ্যাকেট ছিল, যা একটি ট্রাকের পেছনে পড়ে থাকতে দেখা যায়।
২৮ বছর বয়সী সালেহ গাজা অঞ্চলে খুব পরিচিত মুখ ছিলেন। গণহত্যার সময় তিনি উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হন। গাজায় ইসরায়েলি হামলা ও মানবিক সংকট নিয়ে তার তৈরি ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এজন্য তিনি ইসরায়েলি বাহিনীর কাছ থেকে একাধিকবার হুমকি হয়।
টিআরটি ওয়ার্ল্ড জানায়, তাকে ইসরায়েলের সশস্ত্র বাহিনী ঘিরে ধরে, খুব খাছ থেকে সাতটি গুলি করে হত্যা করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সাংবাদিক সমাজে।
“প্রিয় সালেহকে হত্যা করা হয়েছে। দুই বছর ধরে তিনি নির্ভীকভাবে ইসরায়েলের গণহত্যার খবর দিয়েছেন।”, এমনটা জানিয়েছে লিখেছে ‘ওয়্যার দ্য পিস’। ফিলিস্তিনি সাংবাদিক হামজা ইউসুফ বলেন, ‘তিনি আমাদের নায়ক ছিলেন, যার সাহসিকতা আজও অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এ ঘটনা গাজায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্ন আরও জোরালো করেছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories