Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

এক বছর বিনা অভিযোগে আটক থাকার পর ইসরায়েলি হেফাজতে প্রাণ হারালো ফিলিস্তিনি বন্দী আহমেদ খাদিরাত

ইসরায়েলের একটি কারাগারে ২২ বছরের ফিলিস্তিনি যুবক আহমেদ হাতেম মোহাম্মদ খাদিরাতের মৃত্যুর খবর ঘিরে শোরগোল পড়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি ও বন্দী বিষয়ক কমিশন জানিয়েছে, খাদিরাতকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই ২০২৪ সালের ২৩ মে গ্রেফতার করা হয়েছিল। খাদিরাত দক্ষিণ পশ্চিম তীরের হেবরনের আল-তাহিরিয়েহ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত থাকা সত্ত্বেও, ইসরায়েলের নাকাব (নেগেভ) কারাগারে তাকে অমানবিক অবস্থায় আটকে রাখা হয়। বন্দী থাকা অবস্থায় খাদিরাত স্ক্যাবিসে আক্রান্ত হন এবং তাঁর স্বাস্থ্য দ্রুত খারাপ হতে থাকে। তীব্র চুলকানি, খিঁচুনি, দুর্বলতা ও ক্ষুধার কারণে তাঁর রক্তে শর্করার মাত্রা খুব নিচে নেমে যায়। তিনি স্বাভাবিক চলাফেরা পর্যন্ত করতে পারতেন না। তার ওজন মাত্র ৪০ কেজিতে নেমে আসে। আগস্টে আইনজীবী তাকে দেখতে গিয়ে জানান, খাদিরাত দুই মাস ধরে বিছানা থেকে উঠতে পারছিলেন না। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, “যখন সবাই ৫০ জন ইসরায়েলি বন্দির  কথা বলছে, তখন ৭৮ জন ফিলিস্তিনি বন্দী ইতিমধ্যে  ইসরায়েলের হেফাজতে মারা গেছেন।” ফিলিস্তিনি সংগঠনগুলো দাবি, চিকিৎসার অবহেলা, অনাহার এই মৃত্যুর কারণ।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories