Friday, March 6, 2026
26.7 C
Kolkata

পরমব্রতর টুইটে উড়ালপুলের ছবি, নাম না করে যোগীকে বিঁধলেন অভিনেতা!

নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি! কেলেঙ্কারি কাণ্ড নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। দোষারোপ, পালটা দোষারোপ, কটাক্ষের স্রোতে গা ভাসালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায়ও। নাম না করেই বিজ্ঞাপন বিতর্কে তিনি বিঁধেছেন উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথকে।আগামী বিধানসভা নির্বাচনে হাওয়া ঘোরাতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কেন্দ্র বিরোধী দলগুলি। হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন যোগীও। তবে এ বছরে কিনা একটু চাপে রয়েছেন তিনি। করোনাকালে আক্রান্ত দের দেহ দাহ না করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার মতো ঘটনা, একের পর এক ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশের শাসনব‍্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

বাইশের বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম গো-বলয়ের রাজনীতি। বিজেপির পাশাপাশি সমাজবাদী পার্টিও শুরু করে দিয়েছে ভোট প্রচার। গত সপ্তাহে উত্তরপ্রদেশে ভোটের ময়দানে নেমে পড়েন এমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি। এমন পরিস্থিতিতে গদি সামলাতে তৎপর যোগী আদিত্যনাথ। কিন্তু প্রচারের মাঝেই ঘটে বিপত্তি। রবিবার ইংরেজি ভাষায় মুদ্রিত এক সংবাদপত্রে ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ’ শীর্ষক একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। যাতে যোগীরাজ্যের উন্নয়নের প্রতীক হিসেবে বাংলার মা উড়ালপুলের ছবি দেওয়া হয়। এতেই শোরগোল পড়ে যায়। এই ‘ভুলের’ দায় সংবাদপত্রের উপর চাপায় উত্তরপ্রদেশ সরকার। সংবাদপত্রের পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়। টুইটারে শাটারস্টকের তোলা মা উড়ালপুরের একটি ছবি পোস্ট করেছেন পরমব্রত। শোনা যায়, এই ছবি নাকি ফটোশপ করে যোগীরাজ্যের উন্নয়নের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়।

এখানেই শেষ নয়, যোগীর ‘আব্বাজান’ মন্তব্য নিয়েও তীব্র ব্যঙ্গ করেছেন পরমব্রত। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ২০১৭ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে দরিদ্ররা রেশন পেতেন না। কারণ সেই সময় নাকি ‘আব্বাজান’ বলা লোকজনরাই সব রেশন হজম করে ফেলতেন। যোগীর এই মন্তব্যের জেরেই রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, পল্লবী চট্টোপাধ্যায় অভিনীত ‘আব্বাজান’ সিনেমার পোস্টার শেয়ার করেন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories