নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অবশেষে কি জেল থেকে মুক্তি পাবেন পার্থ চট্টোপাধ্যায়? প্রশ্ন নানান মহলে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই দুজনে পার্থর বিরুদ্ধে মামলা করেছিল। ইডি-র মামলায় আগে জামিন পেয়েছিলেন এবার জামিন পেলেন সিবিআইয়ের মামলায়। আদালতের নির্দেশে বলা হয়েছে, ইডি-র মামলায় যে শর্তে পার্থ জামিন পেয়ে ছিলেন, সিবিআই মামলাতেও সেই সব শর্তই কার্যকর থাকবে।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর, অবশেষে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
Popular Categories


