Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

গেরুয়া বিতর্কের মাঝেই নতুন রেকর্ড শাহরুখ খানের, ২৪ ঘন্টায় ৩০ মিলিয়ন ভিউ নতুন গানের

শাহরুখ খানের পাঠান সিনেমার প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই কিছু ধর্ম ব্যবসায়ীর আক্রমণের শিকার শাহরুখ খান। পাঠান সিনেমার গান বেশরম রঙ গত ১২ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পায়, সেই গানে লাস্যময়ী দীপিকা পাডুকোন বিভিন্ন রঙের বিকিনি পরেন, সেই বিকিনির একটি ছিল গেরুয়া রঙের, সেইজন্যই শাহরুখ এর উপরে হামলে পড়ে কিছু ধর্ম ব্যবসায়ী।
কিন্তু এত সমালোচনার, হুমকির মাঝেও পাঠান সিনেমার প্রথম গান ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব মিলিয়ে ১৫ কোটিরও বেশি দেখা হয়েছে। এছাড়াও ইউটিউবে ট্রেন্ডীংইয়ে প্রথম নাম্বারে রয়েছে বেশরম গানটী।

শীতের মাঝে উষ্ণতা ছড়াতে মুক্তি পেয়েছে পাঠান সিনেমার দ্বিতীয় গান ঝুমে জো। এই গান মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গড়েছে নতুন রেকর্ড। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঝুমে জো ৩০ মিলিয়নেরও বেশি অর্থাৎ 3 কোটিরও বেশিবার দেখা হয়েছে।

১২ ডিসেম্বর মুক্তি পাওয়া পাঠান সিনেমার প্রথম গান বেশরম রঙ ইউটিউবে ১১০ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি এবং ফেসবুকে ৩৫ মিলিয়ন প্রথাত সাড়ে তিন কোটি এবং বেশরম এর তেলেগু, তামিল, মালয়ালম ডাবিং মিলিয়ে ১৫ কোটির বেশি ভিউ পেয়েছে।

গত কাল মুক্তি পাওয়া ঝুমে জো যেভাব এগোচ্ছে তাতে প্রথম গানের রেকর্ড যে খুব শ্রীঘ্রই ভেঙ্গে দেবে সেটা বলার অপেক্ষা রাখে না।
দেশের একাংশ যখন শাহরুখ খানের বিরুদ্ধে লাগাতার প্রচারণা চালিয়ে যাচ্ছে তখনও শাহরুখ খানের ক্রেজে ভাটা পড়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

শাহরুখ খানের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। অনুস্কা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত জিরো সিনেমার প্রায় 5 বছর পরে মুক্তি পেতে চলেছে পাঠান। পাঠান মুক্তি পাবে নতুন বছরের ২৫ জানুয়ারি। পাঠান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাডূকোন এবং জন আব্রাহাম অভিনয় করেছেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories