Friday, March 6, 2026
32.6 C
Kolkata

পথশ্রী প্রকল্প এখন বিশ বাঁও জলে!অ্যাম্বুলেন্স না ঢুকতে পারায়, বাঁশের ডুলিতে চেপে হাসপাতালে যাচ্ছেন বৃদ্ধা

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প এখন বিশ বাঁও জলে। রাজ্য সরকারের বাজেট অধিবেশনে প্রত্যেকবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিপুল অংকের অর্থ পথশ্রীর জন্য বরাদ্দ করলেও, গ্রাম ও মফস্বলের রাস্তাঘাটে দেখা যায় না কোন পরিবর্তন।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রাস্তার অভাবে প্রতিনিয়ত বিপাকে পড়ছে গ্রামবাসীরা। গ্রামের রাস্তা খারাপ হওয়ার কারণে এম্বুলেন্স ঢুকতে পারেনা, এমনটাই অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। সরস্বতী সামাজ নামে স্থানীয় এক বৃদ্ধা হঠাৎ করে হৃদ রোগে অসুস্থ হওয়ায়, প্রয়োজন ছিল অ্যাম্বুলেন্সের। এম্বুলেন্স গ্রামে না ঢুকতে পারার কারণে বাঁশের ডুলিতে চাপিয়ে বৃদ্ধাকে কাঁধে করে নিয়ে যাওয়া হলো। গ্রামরাজ পঞ্চায়েত এলাকার সানদেউলি গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তাঘাট প্রায় নেই বললেই চলে। বর্ষাকালে কাদা এবং পাক ভরে গেলে সাধারণ মানুষদের পক্ষে চলাচল আরো বেশি দুর্বিসহ হয়ে ওঠে। রাস্তা দিয়ে গাড়ি, বাইক তো অনেক দূরের কথা সাইকেল পর্যন্ত যেতে পারে না, অভিযোগ করছে গ্রামবাসীরা। সরকারের কাছ থেকে বহুবার পাকা রাস্তার তা কি জানিয়েছে গ্রামবাসীরা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে অভিযোগ।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories