Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভাইয়ের ‘বিলাসবহুল জীবন’ অস্বস্তির কারণ হয়ে উঠল হিমন্তের , সুশান্ত বিশ্ব শর্মার দুবাইয়ে বসবাস নিয়ে তোপ পবন খেরার

অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে কংগ্রেস। গত কয়েকদিন ধরে একের পর এক অভিযোগ তুলে শাসকদলকে চাপে রাখার চেষ্টা করছে বিরোধীরা। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীর স্ত্রী রিঙ্কি ভুয়ান শর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর, বুধবার নতুন করে সরব হন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর ভাই সুশান্ত বিশ্ব শর্মার জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলেন। বর্তমানে গ্রেফতারি এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন বলেও জানা গিয়েছে।কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুশান্ত বিশ্বশর্মা, যিনি অসম পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক, তাঁর পরিবার নিয়ে বিদেশে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। বিশেষ করে দুবাইয়ে তাঁদের বসবাস এবং খরচের বহর নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেসের অভিযোগ, তাঁর ছেলে একটি আন্তর্জাতিক মানের স্কুলে পড়ে, যেখানে বছরে বিপুল পরিমাণ ফি দিতে হয়। পাশাপাশি একটি নামী ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রেও সে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে।ভিডিও বার্তায় পবন খেরা সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাঁরা ব্যক্তিগত আক্রমণ করতে চান না, কিন্তু যেসব তথ্য সামনে আসছে, সেগুলি সত্য কি না তা স্পষ্ট করা উচিত। তাঁর মতে, জনগণের কাছে এই বিষয়ে জবাবদিহি করা মুখ্যমন্ত্রীর দায়িত্ব। এদিকে, কংগ্রেস আরও দাবি করেছে যে মুখ্যমন্ত্রীর পরিবারের একাধিক সদস্যের কাছে একাধিক পাসপোর্ট রয়েছে, যা আইনবিরুদ্ধ। বিদেশে তাঁদের বিপুল সম্পত্তি ও বিনিয়োগ রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। যদিও এই সব অভিযোগের পক্ষে কোনও সরকারি নথি এখনও প্রকাশ্যে আসেনি।অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। পবন খেরার বিরুদ্ধে অসমে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এমনকি তাঁকে গ্রেফতার করার জন্য পুলিশের একটি দল দিল্লিতে তাঁর বাড়িতেও গিয়েছিল, কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories