Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আসন্ন নাটোর পৌরসভা নির্বাচনে ৪.৫.৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিল পদে নাসিম-ই-গুলশান সিমা কে দেখতে চায় এলাকার জনগন

 

বেল্লাল হোসেন বাবু
নাটোর জেলা প্রতিনিধি :

নাটোর পৌরসভা
নির্বাচনে মহিলা কাউন্সিল
পদ প্রার্থী হিসেবে নাসিম -ই-গুলশান সিমা কে দেখতে চায় পৌরসভার সাধারণ জনগন। পৌরসভার বিভিন্ন জায়গায় প্রতিবেদক জনগনকে জিজ্ঞাসা করে মতামত নিয়ে জানা যায় , আসন্ন সম্ভাব্য নির্বাচনকে সামনে নাটোর পৌরসভায় মহিলা কাউন্সিল পদে প্রার্থী হতে আগ্রহী একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এদের কেউ কেউ মহিলা কাউন্সিল প্রার্থী হিসেবে দোআ কামনা ও বিভিন্ন ভাবে প্রচার-প্রচারনা শুরু করেছেন। সরেজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, নাটোর পৌরসভার যে ক’জন সম্ভাব্য মহিলা কাউন্সিল প্রার্থী রয়েছে তাদের মধ্যে নাসিম-ই-গুলশান সিমা প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।

এই নির্বাচনের ব্যাপারে আওয়ামীলিগের অংঙ্গসংঠনের নেতা কর্মিরা ও এলাকার সাধারণ জনগন যদি তাঁকে মহিলা কাউন্সিল হিসেবে রায় দেয় , তাহলে সবার দোয়া নিয়ে তিনি মহিলা কাউন্সিল নির্বাচন করতে আগ্রহী, তিনি বলেন কিছু গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনগন আমাকে নির্বাচনে মতামত দিয়েছেন সে কারণেই আমি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।আমি এলাকার অবহেলিত মানুষসহ ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের জনগনের সেবা করতে চাই। আমি মনে প্রানে বিশ্বাস করি নাটোর পৌরসভার ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এ বিষয় জানতে চাইলে নাসিম-ই-গুলশান সিমা আরও বলেন,
আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।
এলাকাবাসী চাইলে আসন্ন পৌর নির্বাচনে মহিলা কাউন্সিল প্রাথী হতে আমি ইচ্ছুক। তবে এলাকাবাসীর পাশে এখনও আছি ভবিষতেও পাশে থাকবো ইনশাআল্লাহ । তিনি আরো জানান, পৌর নির্বাচনে জয়যুক্ত হইলে রাস্তা ঘাট উন্নয়ন, মাদক ও সন্ত্রাস মুক্ত, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকব। স্থানীয় এলাকাবাসীর অনেকেই বলেন, অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে নাসিম -ই- গুলশান সিমা আগামী পৌর নির্বাচনে নাটোর পৌরসভায় মহিলা কাউন্সিল হিসাবে দেখতে চায় সাধারণ জনগণ ।সাধারণ মানুষের মধ্যে তার যে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে তাতে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত। নির্বাচনীয় প্রতিস্রুতি হিসেবে তিনি সন্ত্রাস,চুরি ও মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন পৌরসভার জনগণকে উপহার দেবেন, একটি মডেল পৌরসভা গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ। অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরীব- ধনীর তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করবেন। যদি তিনি সুযোগ পান বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবেন। গরীব-ধনির ভেদাভেদ কে সমাজ থেকে বিলুপ্ত করার লক্ষ্যে কাজ করবেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories