Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

অসম পুলিশের বর্বরতার ছবি, অনুপ্রবেশকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক : মৃতদেহের ওপর হামলা চালান ওই ব্যক্তি কে? সেই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানান হয়নি। তবে শোনা যাচ্ছে ওই ব্যক্তির নাম বিজয় শঙ্কর বানিয়া। সে দারং-এর জেলা কমিশনারের দফতের কাজ করে। স্থানীয়রা আরও জানাচ্ছেন, ওই ব্যক্তি একজন ফট্রোগ্রাফর। গত বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের সঙ্গে সে জেলায় কাজও করেছিল।

অসমের দারং জেলায় জনতা-পুলিশ সংঘর্ষ। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে এক ব্যক্তিকে মৃতদেহের ওপরে বর্বর আচরণ করতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লাঠি নিয়ে পুলিশে দিকে দৌড়ে যাচ্ছে। এরপর ওই ব্যক্তির বুকে গুলি করে পুলিশ। তাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপরেই মৃত ওই ব্যক্তির দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে লাথি ঘুসি মারতে দেখা গেল অপর এক ব্যক্তিকে।

পুলিশের দাবি, ওই এলাকাতে বসবাস করছে অনুপ্রেবেশকারীরা। তাদের সেখানে থেকে উচ্ছেদ করার কাজ শুরু হলে বাধা দেয় ওই বেআইনি দখলদাররা। উচ্ছেদকার্যে বাধা দিতে অতর্কিতে পুলিশের উপরে শুরু হয় পাথর বৃষ্টি। এদিকে গোটা ঘটনা নিয়েই ইতিমধ্যেই রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে। অসমের কংগ্রেস সভাপতি ভূপেন বরা গোটা বিষয়টির জন্য শাসকদলকে নিশানা করেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করার পাশাপাশি ওই এলাকার পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনারকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি করেন তিনি। অসমের কংগ্রেস সভাপতি শুক্রবার দরং এলাকায় যাবেন বলেও জানিয়েছেন। এই সঙ্গেই তাঁর দাবি, সেখানে যে ঘটনা ঘটেছে সেটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। অসমে BJP সরকার বুলেটের সাহায্যে শাসন করতে চাইছে। ভূপেন বরা দাবি করেন, করোনার সময়ে কাউকে উচ্ছেদ করা যাবে না বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু, অসমের মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মার সরকার সেই নির্দেশ মানছে না। তিনি বলেন, ‘ঢোলপুর এলাকা থেকে যাদের উচ্ছেদ করার চেষ্টা করা সেখানে তারা ১৯৭০ সাল থেকেই বাস করছেন। এখন গায়ের জোরে তাদের উচ্ছেদ করা হচ্ছে। আমাদের দাবি, তাদের জোর করে উচ্ছেদ করার আগে অসমের মুখ্যমন্ত্রীর উচিত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।’

গত সোমবার এই কর্মসূচি চালানো হয়েছিল ঢোলপুর বাজার এলাকা, পশ্চিম চুবা এলাকা, শিপাঝাড়ের অন্তর্গত ঢোলপুর ১ এবং ঢোলপুর ৩ এলাকায়। পুলিশের সঙ্গে স্থানীয়দের গোলমাল হয় ঢোলপুর ১ এবং ৩ অঞ্চলে। দুপুর ১২টা নাগাদ হাজারেরও বেশি জনতা কর্মসূচির প্রতিবাদ শুরু করেন। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যেতে থাকে। এরপর পুলিশ বাহিনীর উদ্দেশে পাথর ছোড়া শুরু হয়। ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করা হয় বলেও খবর। এরপরেই পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হয়। শূন্যে গুলিও চালানো হয়।

দু’জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর এখনও স্বীকার করেননি দারাং জেলার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সুশান্ত বিশ্ব শর্মা। তিনি বলছেন, দু’জন আহত হয়ে হাসপাতালে। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি টুইট করে লেখেন, ‘অসমের সরকারই গুলি চালাচ্ছে। আমি রাজ্যের ভাই বোনেদের পাশে আছি। এমনটা কারও সঙ্গেই ঘটা উচিত নয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories