Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিজেপির রথ যাত্রার বিরোধিতায় জনস্বার্থ মামলা, উচ্চ আদালতমুখী দিলীপ

বাংলার বিধানসভায় বিজেপির সম্প্রচারে রাজ্যে আছে পাঁচটি বিজেপি রথ। যার বিরোধিতায় আদালতে উঠছে জনস্বার্থ মামলা। বাংলায় বিজেপির সম্প্রসারক হিসেবে পাঁচটা রথ আসছে বাংলার পৃথক পৃথক প্রান্তে। আর তারই উদ্বোধন করতে বঙ্গে আসছেন অমিত সাহ এবং জেপি নাডা।

আর এই রথ যাত্রার জন্য বিজেপির তরফ থেকে সময় চাওয়া হয়েছিল মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি আলাপনের তরফ থেকে । একইসঙ্গে রাজ্য প্রশাসনের কাছ থেকে এই রথ যাত্রার অনুমতি না পাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই রাজ্য বিজেপি দিলীপ ঘোষ ঘোষণা করেন, ‘যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে রথযাত্রার অনুমতি না পাওয়া যায়, আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে বাধ্য’। গতকাল দিল্লিতে দিলিপের বাসভবনে সংগঠিত হয় বিজেপির সভা। আর এখানেই রথ যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে রথযাত্রার অনুমতি না দেওয়া হয় তাহলে তারা দ্বারস্থ হবেন কলকাতা হাইকোর্টের, যদি সেখানেও বিচার না পাওয়া যায় তাহলে তারা যেতে বাধ্য হবেন সুপ্রিম কোর্ট।

৬ ফেব্রুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরেই হবে এই রথ যাত্রার উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম দিনেই ঝারগ্রাম ও তারাপীঠে দুই রথযাত্রার সূচনাপর্ব করবেন তিনি। এবং তারপর১১ ই ফেব্রুয়ারি রাজ্য আসবেন অমিত শাহ,তার হাত ধরে কোচবিহারের রথযাত্রা শুরু হবে বলেই মনে করা হচ্ছে। যদিও বাকি দুটি রথ কোন দিকে যাবে তা এখনো চূড়ান্ত হয়নি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories