Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

নতুন জীবন শুরু করার পরিকল্পনা করছেন, বিয়ের আগে মনে রাখুন সম্পর্কের এই খুঁটিনাটি

জেসমিনা খাতুন: বিয়ে হল একটি সামাজিক বন্ধন যাতে দুটি মানুষ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে। বৈশাখ মাস সাধারণত প্রচুর বিয়ের তারিখ থাকে। তবে বর্তমান পরিস্থিতির ফলে বহু বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে। ফলে হাতে কিছুটা সময় পেয়েছেন নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করার জন্য। বিয়ে একটি অত্যন্ত পবিত্র বন্ধন। মনে করা হয় দুটি মানুষের এই বন্ধন জন্ম জন্মান্তরের। 

বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি রীতি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে সম্পর্ক ও সামাজিক স্বীকৃতি লাভ করে। উচ্চবর্ণীয় হিন্দু সমাজের বিবাহে প্রধানত দুইটি আচারগত বিভাগ লক্ষিত হয়। যথা, বৈদিক ও লৌকিক। লৌকিক আচারগুলি “স্ত্রী আচার” নামে পরিচিত। বিয়ে মানে গোটা একটা পরিবারের সঙ্গে আপনার নতুন সম্পর্ক তৈরি। তাই নতুন সম্পর্কগুলো তৈরি হওয়ার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিন। নিজের বাবা-মা বদলে সম্পূর্ণ অপিরিচিত দুটি মানুষকে বাবা বা মা বলে ডাক শুরু করাটা ওতটাও সহজ নয়। এর জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করে নিন।

এই সময়কে কাজে লাগিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে জেনে নিন পরিবারের সদস্যদের খুঁটিনাটি। জেনে নিনি তাদের পছন্দ ও অপছন্দের তালিকাগুলি। প্রত্যেকটি পরিবারের ভিন্ন ভিন্ন নিয়ম ও মূল্যবোধ থাকে, তাই নিজের নিয়ম চাপিয়ে না দিয়ে আগে তঁদের নিয়মে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে আপনি অন্যের মূল্যবোধকে গুরুত্ব দিলে তবেই নিজে গুরুত্ব পাবেন। 

নতুন ভাবে নতুন একটি পরিবারে সম্পর্ক গড়ে তোলার আগে মাথায় রাখুন, সকলের সঙ্গে ভালো রাখতে হবে সম্পর্ক। তবে, কোনও ভাবেই নিজেকে অসম্মান না করে। নতুন মানুষগুলোকে ভালোবাসবেন তবে নিজেরর সম্মান বজায় রেখে। নতুন পরিবারে আন্তরিক ব্যবহার বজায় রাখুন। নিজের বাবা-মায়ের পাশাপাশি শ্বশুর-শাশুড়িকেও গুরুত্ব দিন।  একটা বিষয় মনে রাখবেন একসঙ্গে সকলকে খুশি করা সম্ভব নয়, তবে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রথমে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তারাও আপনাকে গুরুত্ব দেবেন। 

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories