Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রকাশ্যে খেলাধুলা করা নারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু নয় : তালিবান

 

আফগানিস্তানের নারীরা ক্রিকেটসহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে ঘোষণা করছে দেশটিতে সদ্য দায়িত্ব নেওয়া তালিবানের সাংস্কৃতিক কমিশন। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তালিবানের সাংস্কৃতিক কমিশনের উপ -প্রধান, আহমদুল্লাহ ওয়াসিক জানান, নারীদের জন্য খেলাধুলা করাটা গুরুত্বপূর্ণ কিছু নয়। ওই সাক্ষাৎকারে ওয়াসিক বলেন, আমি মনে করি নারীদের ক্রিকেট খেলতে দেয়া উচিত না। কারণ নারীদের জন্য ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ নয়।

তিনি আরো বলেন, ক্রিকেট খেলায় নারীদের মুখ আর শরীর ঢাকা থাকে না। ইসলাম নারীদের এভাবে চলাফেরার অনুমোদন দেয় না। তিনি বলেন, গণমাধ্যমের এই যুগে সহজেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেসব পুরুষরাও দেখেন। ক্রিকেট আর অন্য যেসব খেলায় নারীদের বেপর্দা হওয়ার সুযোগ থাকে সেসব খেলা ইসলাম ও ইসলামী আমিরাত অনুমোদন করে না।

আইসিসির অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ বাতিল করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওয়াসিক বলেন, এ ব্যাপারে তালিবান আপোষ করবে না।

অবশ্য আফগান পুরুষরা খেলাধুলায় অংশ নিতে পারবে বলে গতমাসে এক গণমাধ্যমকে জানিয়েছিলেন ওয়াসিক। চলতি বছরের শেষের দিকে পুরুষদের জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। ওই সফরে পুরুষ ক্রিকেট দল যেতে পারবেন বলে জানিয়েছিলেন ওয়াসিক।

সূত্র : নয়া দিগন্ত


 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories