Saturday, September 5, 2026
28 C
Kolkata

নির্বাচনী প্রচারে মোদীর ‘হাতিয়ার’ অভয়াকাণ্ড, তবুও সিবিআই তদন্ত নিয়ে মুখে কুলুপ প্রধানমন্ত্রীর!

পানিহাটির অমরাবতী মাঠে শুক্রবার নির্বাচনী জনসভা থেকে আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় উপস্থিত ছিলেন পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, যিনি নিহত চিকিৎসকের মা।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, একজন মা স্বপ্ন নিয়ে নিজের মেয়েকে চিকিৎসক বানিয়েছিলেন, কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির কারণে সেই স্বপ্ন ভেঙে যায়। তাঁর দাবি, নির্যাতিতার মাকে প্রার্থী করে বিজেপি তাঁকে বিধানসভায় প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে চায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরে আন্দোলন ও জনচাপের মুখে তদন্তের গতি বদলায় এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। তদন্তে ধর্ষণ ও খুনের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।

পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে যায়। তদন্ত প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। নিহত চিকিৎসকের পরিবারও তদন্তের গতি ও পদ্ধতি নিয়ে একাধিকবার প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিল।

এদিকে, সেই পরিবারের সদস্যকেই এবার নির্বাচনী ময়দানে প্রার্থী করায় রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, বিষয়টি নির্বাচনী ইস্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পানিহাটির সভা থেকে প্রধানমন্ত্রী রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের পাল্টা দাবি, নারী নিরাপত্তার প্রশ্ন শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যেই উদ্বেগজনক। নারী নির্যাতনের একাধিক ঘটনা জাতীয় স্তরেও আলোচনায় এসেছে, যা নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories