Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

রাঘব চাড্ডা সহ ৭ সংসদের যোগে রাজ্যসভায় বাড়ল এনডিএর আসন , দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে আর মাত্র ১৮টি সিট বাকি

দেশের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত মিলল শুক্রবার। রাঘব চাড্ডার নেতৃত্বে আম আদমি পার্টির একাধিক সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন। যদিও প্রকাশ্যে সামনে এসেছেন তিন জন, দলীয় সূত্রে জানা গিয়েছে মোট সাত জন এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।এই যোগদানের ফলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শাসকজোট এনডিএ-র শক্তি আরও কিছুটা বেড়েছে। বর্তমানে ২৫০ সদস্যের রাজ্যসভায় এনডিএ-র আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫-এ। যদিও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৬৩ জন সদস্য, অর্থাৎ এখনও কিছুটা দূরত্ব রয়েছে, তবুও এই বৃদ্ধি ভবিষ্যতের আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এনডিএ যদি এই লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হয়ে যাবে। নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন সরকারের পক্ষে তখন গুরুত্বপূর্ণ বিল পাশ করানোতে আর তেমন বাধা থাকবে না। বর্তমানে বিজেপির নিজস্ব সাংসদের সংখ্যা এই পরিবর্তনের পর বেড়ে দাঁড়াবে ১১৩-তে। এর পাশাপাশি মনোনীত ও নির্দল কয়েকজন সদস্যও শাসকদলের পাশে রয়েছেন। এই দলে যোগ দেওয়া সাংসদদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং, আপ-এর সংগঠক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, এবং আরও কয়েকজন পরিচিত মুখ। তাঁদের এই সিদ্ধান্ত আম আদমি পার্টির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।সম্প্রতি লোকসভায় একটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পাশ হতে ব্যর্থ হয়। প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তা গৃহীত হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যসভায় শক্তি বৃদ্ধি শাসকজোটের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।এদিকে, আপের মোট ১০ জন সাংসদের মধ্যে সাত জন দল ছাড়লেও দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হবে না বলে জানা গিয়েছে। ফলে তাঁদের সাংসদ পদ আপাতত সুরক্ষিত থাকছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories