গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি ঘটতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “শান্তির পথে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিম্মিদের মুক্তির ইঙ্গিত বড় অর্জন।” এর আগে মোদি ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনাকে “দীর্ঘস্থায়ী শান্তির কার্যকর পথ” বলে সমর্থন জানিয়েছিলেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও ভারতের অবস্থানকে স্বাগত জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, হমাস আংশিকভাবে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং মানবিক সাহায্যের পথ খুলে দেওয়া। ট্রাম্প নিজে ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে, এই আলোচনাই কি সত্যিই পশ্চিম এশিয়ায় বহু প্রতীক্ষিত স্থায়ী শান্তির দরজা খুলে দেবে।
Popular Categories


