Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রোনাল্ডোর পর এবার সংবাদ সম্মেলনে বিয়ার সরিয়ে রাখলেন ফ্রান্সের পল পোগবা, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

নিউজ ডেস্ক : UEFA Europa কাপের ম্যার্চ পরবর্তী প্রেস কনফারেন্সে টেবিল থেকে রোনালদোর কোকের বোতল সরানোর ঘটনা তরতাজা। এই কয়েক সেকেন্ডের ঘটনার ফলে প্রায় ৩০০০০ কোটি টাকা লোকসান হয়েছে কোকাকোলার। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বিয়ারের বোতল সরিয়ে দিলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা।

কোকাকোলার এই বার্তায় বিশ্বাসী হয়েই হয়তো এবার নিজের ‘অপছন্দের’ পানীয়র বোতল সামনে থেকে সরিয়ে দিলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা। রোনালদোর কোকের বোতল সরানোর ঘটনা তরতাজা থাকতেই গতকাল হেইনেকেন বিয়ার তথা মদের বোতল সরিয়ে দিলেন পগবা।

ঘটনা মঙ্গলবার রাতের। আত্মঘাতী গোলে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেই গোলটির কারিগর ছিলেন পগবা। এছাড়া সারা ম্যাচেই দুর্দান্ত খেলেছেন এ মিডফিল্ডার। যার ফলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। সেই কারণেই সংবাদ সম্মেলনে আসতে হয়েছে পগবাকে। যেখানে তার সামনের টেবিলে রাখা ছিল দুইটি।
কোকের বোতল, একটি হেইনেকেন বিয়ারের বোতল এবং একটি সাদা পানির বোতল। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে সেখান থেকে শুধুমাত্র বিয়ারের বোতলটি সরিয়ে নিচে রেখে দেন পগবা।

তবে রোনালদো যেমন কোকাকোলার বোতল সরিয়ে সবাইকে পানি পান করার পরামর্শ দিয়েছিলেন, পগবা তেমন কিছু করেননি। নীরবে মদের বোতলটি সরিয়ে প্রশ্নোত্তর পর্বে মনোযোগ দেন তিনি।

এদিকে চলতি ইউরো কাপের অন্যতম স্পন্সর হেইনেকেন। তারাই দিয়ে থাকে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে হেইনেকেনের দেয়া সেই পুরস্কার গ্রহণ ও করেছেন পগবা। তবে মদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এই ঘটনায় বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিমদের মাঝে প্রশংসিত হয়েছেন এই ইসলাম মনস্ক ফুটবলারটি। এর আগেই মুসলিম ক্রীড়াবিদরা ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলায় মদের লোগো লাগাতে বা কোনো ভাবে এই সংস্থাগুলোকে প্রমোট করতে অস্বীকার করেন।

রোনালদোর কাণ্ডে কোকাকোলার ক্ষতি ছিল ৩০ হাজার কোটি টাকা। এবার পগবার ঘটনায় কত খোয়াবে হেইনেকেন সেটিই দেখার।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories