২০২৫ সালের ২১ শে এপ্রিল পোপ ফ্রান্সিস প্রয়াত হওয়ার পর পোপ লিও, ১৪ তম মার্কিন ক্যাথলিক ধর্ম যাজক পদের উপনীত হয়েছেন। এরপর তিনি বহুবার বিশ্বব্যাপী চলা যুদ্ধে শান্তি-শৃঙ্খলা বজায়- এর নির্দেশ দিয়েছেন। তবে সাম্প্রতিক কালে পোপ লিও, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে গাজায় চলমান অমানবিক ও মর্মান্তিক যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য কড়া বার্তা দিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি ফোন আলাপে এই বার্তা দিয়েছেন পোপ লিও।
উল্লেখ্য, ফোন আলাপটি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে। সাম্প্রতিক কালে ইসরাইল গাজার একটি ক্যাথলিক গির্জায় হামলা চালিয়েছে, যা যুদ্ধের আবহকে আরও বেশি উত্তপ্ত ও উদ্বেগ জনক গড়ে তুলেছে। জানা যাচ্ছে ফোনের কথোপকথনে, পোপ লিও শুধু যুদ্ধ বিরতির কথাই বলেননি, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি সমঝোতা পূর্ণ আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। পোপ লিওর মতে যুদ্ধ বিরতি করতে হলে শুধুমাত্র অর্থপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে এই এই হত্যালীলার অবসান ঘটতে পারে।


