Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পপুলার ফ্রন্টের ‘হেলদি পিপল, হেলদি নেশন’ উপলক্ষ্যে ফুটবল নকআউট প্রতিযোগীতার আয়োজন লালবাগে

এনবিটিভি ডেস্কঃ পপুলার ফ্রন্টের ‘হেলদি পিপল, হেলদি নেশন’ উপলক্ষ্যে ফুটবল নকআউট প্রতিযোগীতার আয়োজন করা হল মুর্শিদাবাদের লালবাগে।

স্বাস্থ্যই সম্পদ, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতি বছর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সারা দেশব্যাপী ‘হেলদি পিপল হেলদি নেশন’ ক্যাম্পেন করে থাকে। এবছরও তাঁর ব্যতিক্রম হয়নি। এই উপলক্ষ্যে মঙ্গলবার মুর্শিদাবাদের লালবাগে ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য আলী আকবর, মোস্তফা শেখ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা ইন্ডিয়ান পাবলিক স্কুলের কর্ণধার ফারুক হোসেন।

এই নকআউট প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় টিম সলুয়া এবং রানার্স হয় টিম টিকটিকি পাড়া। এদিনের এই প্রতিযোগীতা নিয়ে বলতে গিয়ে আলী আকবর বলেন, “শক্তিশালী নাগরিকরাই শক্তিশালী দেশ গড়তে পারে, আর আমরা যদি এই সময়ে ভারতে তাকিয়ে দেখি, তাহলে দেখব গরীবরা অপুষ্টিতে ভুগছে, আর ধনীরা ডায়াবেটিসে। আমাদের জীবনযাপন এতটাই অস্বাস্থ্যকর যে আমরা এখন আর দু তিননটে ফ্লোর উঠতে পর্যন্ত লিফট ছাড়া সিড়ি ব্যবহার করি না। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। সাধারণ মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতন করে তোলায় আমাদের উদ্দেশ্য।“

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories