Friday, March 6, 2026
24.4 C
Kolkata

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডোমকল এলাকায় বিশাল বাইক মিছিল ও জনসভা

ইমাম সাফি, মুর্শিদাবাদ:পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া গোটা দেশজুড়ে সর্বভারতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও বিভিন্ন আন্দোলনে অংশ গ্রহণ করতে দেখা যায়।১৭ ই ফেব্রুয়ারী পপুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচী লক্ষ্য করা যায়।আজ গোটা দেশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গোটা দেশে ইউনিটি মার্চ, প্যারেড, জনসভা, বাইক মিছিল লক্ষ্য করা যায় । তারই অংশ হিসাবে মুর্শিদাবাদের ডোমকলে আজ পপুলার ফ্রন্টের বিভিন্ন এলাকায় বিশাল বাইক মিছিল ও ডোমকলে জনসভা অনুষ্ঠিত হয় ।এইদিন প্রায় ৫০০ বাইক নিয়ে ইসলামপুর নেতাজি পার্ক থেকে রাণীনগর,শেখপাড়া, লোচনপুর সহ ডোমকলের বিভিন্ন এলাকা মিছিল করা হয় । বৈকাল তিন ঘটিকার সময় ডোমকল বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হয় ।

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, পপুলার ফ্রন্টের ডোমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলাম, মহকুমা সম্পাদক সেলিম মন্ডল, ডোমকল ব্লক সভাপতি হাফিজুল ইসলাম, রাণীনগর ব্লক সভাপতি মিকাইল সেখ, এসডিপিআই এর রাণীনগর বিধানসভা সভাপতি গোলাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব ।
গোটা দেশেই এই দিনটিকে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে পপুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস পালন করা । কেরালা ১৮ টি , কর্ণাটক ২ টি ও তামিলনাড়ুতে ২ জায়গায় প্যারেড, ইউনিটি মার্চ, মিছিল করা হয় । গোটা দেশের বিভিন্ন রাজ্যে পতাকা উত্তোলন,জনসভা, মিছিল লক্ষ্য করা যায়।
বহরমপুরের ভাকুড়ি, লালগোলা, মালদার সুজাপুরে, বীরভূমের কয়থা, কলকাতায় সহ বিভিন্ন জায়গায় জনসভা ও বিভিন্ন কর্মসূচী লক্ষ্য করা যায় ।কেন্দ্রীয় সরকারের কৃষি আইন সহ জনবিরোধী নীতি ও বিজেপি ও আরএসএস এর ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে এই দিনের সভা থেকে সোচ্চার হতে দেখা যায় ।পুরুষদের পাশাপাশি এইদিনের বিভিন্ন অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories