Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

অসমে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন হিমন্ত বিশ্ব শর্মা! অবশেষে সাম্প্রদায়িক বিদ্বেষ কি থামবে অসমে?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেশের একাধিক রাজ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসম—সব জায়গাতেই এখন সরকার গঠন ও জোট রাজনীতি নিয়ে জোর চর্চা চলছে।

পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের তৃণমূল সরকারের পতনের পর বিজেপি সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। বুধবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানান, আগামী ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পাওয়ার পর দলের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
তবে ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় অশান্তির খবরও সামনে এসেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমার জানিয়েছেন, ভাঙচুর বা হামলার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কলকাতার নিউ মার্কেট এলাকায় কিছু নির্মাণ ভেঙে ফেলার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙাকে ঘিরেও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

অসমেও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও সেখানে আবারও বিজেপি সরকার গড়তে চলেছে, তবু সাংবিধানিক নিয়ম মেনেই নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ১১ মে-র পর নতুন সরকারের শপথ হতে পারে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মুসলিম বিদ্বেষী কুরুচিকর ভাষণ এবং মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের জন্য হেমন্ত বিশ্বাস শর্মাকে নিয়ে খানিক অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার।

অন্যদিকে, তামিলনাড়ুর রাজনীতিতেও বড় পরিবর্তন দেখা গেছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর ১৬তম বিধানসভা ভেঙে দিয়েছেন। তার আগে অভিনেতা- বিজয় তাঁর দল ‘টিভিকে’-র পক্ষ থেকে সরকার গঠনের দাবি জানান। সবচেয়ে বেশি চর্চায় রয়েছে কংগ্রেসের সিদ্ধান্ত। দীর্ঘদিনের সঙ্গী ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা বিজয়ের দলকে সমর্থন করার কথা জানিয়েছে। এতে দক্ষিণের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories