Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজ্যে পালাবদলের পর বারাসতে মসজিদবাড়ি রোড এখন নেতাজিপল্লি, ‘সিরাজ উদ্যান’ হয়ে উঠল ‘শিবাজি উদ্যান’!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর উত্তর ২৪ পরগনার বারাসত ও বাগদা এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একাধিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে শুরু হয়েছে বিতর্ক ও আলোচনা। বিশেষ করে বারাসতের নোয়াপাড়া অঞ্চলে রাতারাতি কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার নাম বদলে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরে পরিচিত ‘মসজিদবাড়ি রোড’-এর সাইনবোর্ড খুলে সেখানে নতুন করে ‘নেতাজিপল্লি রোড’ লেখা বোর্ড বসানো হয়েছে। এই পরিবর্তন নিয়ে এলাকায় নানা মতামত সামনে এসেছে। একইভাবে চাঁপাডালি মোড়ের কাছে একটি পরিচিত পার্কের নাম নিয়েও দেখা দিয়েছে বিরোধ। আগে যার নাম ছিল ‘সিরাজ উদ্যান’, সেটির নাম বদলে ‘শিবাজি উদ্যান’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই পার্কটি স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় জায়গা। শিশুদের খেলার জন্য নানা ধরনের রাইড রয়েছে সেখানে। পাশাপাশি একটি ছোট জলাশয়ও রয়েছে, যেখানে নৌকাবিহারের ব্যবস্থাও আছে। ২০২২ সালে বারাসত পুরসভা এই পার্কটি তৈরি করেছিল। ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে তখন এর নাম রাখা হয়েছিল ‘সিরাজ উদ্যান’। কথিত আছে, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় যাওয়ার পথে ওই এলাকায় বিশ্রাম নিয়েছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখতেই এই নামকরণ করা হয়েছিল।

এদিকে, শহরের ১২ নম্বর জাতীয় সড়কের ধারে কাঠগোলা এলাকায় একটি তোরণ তৈরি করা হয়েছিল পুরসভার উদ্যোগে। কাছেই একটি ধর্মীয় স্থান থাকায় তোরণটির নাম রাখা হয়েছিল ‘মসজিদবাড়ি রোড’। তবে অভিযোগ, বিজেপির কিছু রাজনৈতিক কর্মী নিজেদের উদ্যোগে ওই নাম পরিবর্তন করে নতুন নাম বসিয়েছেন। শুধু বারাসত নয়, বাগদা এলাকাতেও উত্তেজনার খবর মিলেছে। হেলেঞ্চার একটি কলেজে ছাত্র সংগঠনের ঘরে গঙ্গাজল ছিটিয়ে গেরুয়া পতাকা তোলার অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি পঞ্চায়েত ও সমবায় সমিতিতে তালা লাগানোর ঘটনাও সামনে এসেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories