Sunday, October 18, 2026
25 C
Kolkata

প্রশান্ত কিশোরের ৯৬ কোটির সম্পত্তি, স্ত্রী জাহ্নবীর ১০২ কোটি! বছরে কত রোজগার ভোটকুশলীর?

রাজনৈতিক কৌশলবিদ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর (পিকে) এখন জন সুরাজ পার্টির নেতা। বিহারের বাঁকিপুর কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য সামনে এসেছে।

হলফনামা অনুযায়ী, পিকের মোট সম্পত্তির মূল্য প্রায় ৯৬.০৬ কোটি টাকা। তাঁর স্ত্রী, চিকিৎসক জাহ্নবী দাসের সম্পদের পরিমাণ প্রায় ১০১.৯৩ কোটি টাকা। তবে এত সম্পত্তি থাকলেও তাঁদের কারও নামে ব্যক্তিগত গাড়ি নেই।

পিকের অস্থাবর সম্পত্তির মূল্য ২২.১৯ কোটি টাকা, আর স্থাবর সম্পত্তি ৭৩.৮৭ কোটি টাকা। অন্যদিকে, জাহ্নবীর অস্থাবর সম্পদ ৮৯.৫১ কোটি এবং স্থাবর সম্পদ ১২.৪২ কোটি টাকা। পিকের পাঁচটি এবং জাহ্নবীর চারটি ফিক্সড ডিপোজিট রয়েছে। শেয়ার বাজারে পিকের প্রায় ৬৩ লক্ষ টাকার বিনিয়োগ আছে। জাহ্নবীর মিউচুয়াল ফান্ডে ১ কোটির বেশি বিনিয়োগ এবং প্রায় ৬৪ লক্ষ টাকার সোনার গয়নাও রয়েছে।

রোহতাস জেলায় পিকের তিন একরের বেশি জমি রয়েছে। সেখানে আগে একটি চালকল ছিল। এছাড়া পাটনা, দিল্লি ও গাজিয়াবাদে তাঁর বাড়ি রয়েছে।

আয়ের হিসেবেও বড় উত্থান দেখা গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে পিকের আয় ছিল ৮.৮৯ কোটি টাকা। পরের বছরে তিনি ১০ কোটি টাকা জন সুরাজ পার্টিকে দান করেন এবং নিজের বার্ষিক আয় দেখান ৫৮.৪৫ লক্ষ টাকা। জাহ্নবীর আয়ও গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে। তাঁর প্রধান আয়ের উৎস চিকিৎসা পরিষেবা, পাশাপাশি সুদ ও বাড়িভাড়ার আয়ও রয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories