Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রতাপপুর দরবার শরিফে অনুষ্ঠিত হলো দুই দিনের ঈসালে সওয়াব মাহফিল

গত ৩০ ও ৩১ জানুয়ারি প্রতাপপুর দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক ঈসালে সওয়াব মাহফিল। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের বিহার, দিল্লি, ওড়িশা এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান অংশগ্রহণ করেন। পুরো দরবার এলাকা ধর্মীয় ভাব ও আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। এ বছর মাহফিলটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। দরবারের সাবেক গদ্দিনশিন মরহুম আল্লামা সৈয়দ খালেদ হুজুর (রহ.)-এর ইন্তেকালের পর এই প্রথম aa সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। ভক্তদের মতে, তাঁর দেখানো আদর্শ ও পথনির্দেশনা আজও প্রতাপপুর দরবার শরিফকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে রেখেছে।

পীর আল্লামা সৈয়দ রুহুল আমিন হুজুর কেবলার তত্ত্বাবধানে আয়োজিত হালকা জিকিরে অংশ নিয়ে উপস্থিত মানুষ গভীর প্রশান্তি অনুভব করেন। আধুনিক জীবনের দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তির পথ খুঁজে পান অনেকেই। মাহফিলে উপস্থিত ছিলেন মুসলিম পার্সোনাল বোর্ডের সদস্য আবু তালিব রহমানি। তিনি বলেন, প্রতাপপুর দরবার শরিফের খেদমত সমাজের জন্য কল্যাণকর।এছাড়াও বুলন্দ শাহ জাফরুল্লাহ ও ফুরফুরা শরিফের আলেমদের উপস্থিতিতে মাহফিলের গুরুত্ব আরও বেড়ে যায়। শেষ দিনের আখেরি মোনাজাতে হাজারো মানুষের চোখের জলে দরবার প্রাঙ্গণ আবেগঘন হয়ে ওঠে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories