Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

বইমেলায় ধর্ম ভুলে মানুষ ভিড় জমাচ্ছে মুসলিম বইয়ের স্টল গুলিতে

বইমেলা মানেই বাঙালির কাছে নতুন বই কেনার আনন্দ। শুধু উপন্যাস বা গল্প নয়, নানা বিষয়ের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ চোখে পড়ার মতো। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সাহিত্যের পাশাপাশি ধর্মীয় বইয়ের স্টলগুলিতেও দেখা যাচ্ছে প্রচুর মানুষের উপস্থিতি। কুরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনকথা, ইসলামের ইতিহাসসহ নানা বিষয়ে লেখা বই কিনতে মুসলিম পাঠকদের পাশাপাশি অমুসলিম পাঠকরাও এগিয়ে আসছেন।
বিশ্ববঙ্গীয় প্রকাশনী, মল্লিক ব্রাদার্স, ইসলামিক বুক সেন্টার, হরফ, তালিম, এ. মল্লিক, সুফিয়া প্রকাশনী, গুড ওয়ার্ল্ড, আল কুরআন অ্যাকাডেমি-লন্ডনসহ একাধিক স্টলে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি নজর কেড়েছে।

হরফ প্রকাশনীর স্টলে কর্মরত রিওয়াজ আহমেদ জানান, বেদ, ধর্মপদ, অনুদিত কুরআন, নজরুলের রচনাসহ নানা ধর্ম ও সাহিত্যভিত্তিক বইয়ের চাহিদা ভালো। তালিম প্রকাশনীর প্রতিনিধি মুহাম্মদ আজহার হোসেন বলেন, বিক্রি তুলনামূলক কম হলেও পাঠকের আগমন সন্তোষজনক। মল্লিক লাইব্রেরির শাহিন মল্লিক জানান, ইসলামিক বইয়ের পাশাপাশি উপন্যাসের বিক্রিও ভালো হচ্ছে। ইসলামিক বুক সেন্টারের কর্মকর্তা শেখ নূর ইসলাম বলেন, এবছর পাঠকের সংখ্যা কিছুটা কম হলেও কুরআন ও নবীজির জীবনী বিষয়ক বই বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে, আল কুরআন অ্যাকাডেমি-লন্ডনের পক্ষ থেকে অমুসলিমদের বিনামূল্যে অনুবাদ কুরআন দেওয়া হচ্ছে, যা পাঠকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। মেলায় আসা এক অমুসলিম পাঠক বলেন, একে অপরের ধর্ম জানলে পারস্পরিক বোঝাপড়া বাড়ে। অনেক প্রকাশকের মতে, বইয়ের কোনও ধর্ম নেই, জ্ঞানই আসল। বর্তমান সময়ে জাতি বা ধর্ম নিয়ে বিভেদ না বাড়িয়ে সহাবস্থানের পথেই এগোনো উচিত, এই বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে এবছরের বইমেলা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories