Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মুর্শিদাবাদের সুতিতে রাস্তার বেহাল অবস্থা, খাটিয়ায় করে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হল পরিবার

মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকে বেহাল রাস্তার জেরে ভোগান্তির মুখে এক অন্তঃসত্ত্বা। জানা গিয়েছে, বর্ষার জলে রাস্তা ভেঙে কাদায় পরিণত হওয়ায়, খাটিয়ায় চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘটনাটি ঘটেছে পারাইপুর গ্রামে, যা হারুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত।

স্থানীয়রা জানান, ২০২৪ সালে এই রাস্তাটি তৈরির জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তার জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়। বিডিও অফিস থেকে ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও দেড় বছরেও শুরু হয়নি কাজ। ফলে গ্রামের মানুষেরা প্রতিদিন এই দুর্ভোগে পড়ছেন।

রাস্তার এমন অবস্থায় কেউ হৃদরোগে আক্রান্ত হলে, কেউ আবার প্রসব যন্ত্রণায় কষ্ট পেলেও, ঠিকমতো হাসপাতালে পৌছনো সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। সম্প্রতি এমন এক ঘটনা হয়েছিল পশ্চিম মেদিনীপুরও। চলতি বছরের মে মাসে, নারায়ণগড় ব্লকের ঝোপগেরিয়া গ্রামে এক অন্তঃসত্ত্বা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে গাড়িতে তোলা হয়। কিন্তু রাস্তার মাঝে গাড়ি আটকে পড়ে কাদায়। শেষমেশ রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। এইসব ঘটনায় প্রশাসনের উদাসীনতা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories