Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

যুবককে স্বামী দাবি করে তার বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা যুবতী

মুর্শিদাবাদ: তীব্র শীতকে উপেক্ষা করে স্বামী দাবি করে সন্তান কোলে নিয়ে যুবকের বাড়ির সামনে ধর্ণায় এক যুবতী । যদিও তাঁর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি যুবকের পরিবারের। তার স্বামীকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যের রিসোর গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম জয়া সরকার। তাঁর তিনি বলেন , বছর দেড়েক আগে সামশেরগঞ্জের চাচণ্ড এলাকার বাসিন্দা নিমাই দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। একটি সন্তান রয়েছে তাঁদের। বর্তমানে অন্তঃসত্ত্বা জয়া। তাঁর অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ি কেউ তাঁকে মেনে নিচ্ছে না। সেই কারণেই বুধবার সকালে সন্তানকে কোলে নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবতী। স্বীকৃতী না দেওয়া পর্যন্ত ধরনা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি।

এদিকে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলের সঙ্গে জয়ার বিয়ে হয়নি। অন্য কারও স্ত্রী ওই যুবতী। সেখানে আশ্রয় না পেয়ে তাঁদের বাড়ির দরজায় বসেছে যুবতী। উল্লেখ্য, ভালবাসা ফিরে পেতে প্রথম ধরনার পথ বেছে নিয়েছিল উত্তরবঙ্গের ধূপগুড়ির যুবক অনন্ত। জিতেও গিয়েছিল। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকাকে ফিরে পেয়েছিল সে। তারপর থেকে হারানো ভালবাসা ফিরে পেতে অনেকেই অনন্তর দেখানো ধরনার পথ বেছে নিয়েছেন। যদিও এই রকম পরিস্থিতি এই গ্রামে আগে হয়নি, শীতের সকালে এরকম ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ ব্লকের চাচন্ড গ্রামে ।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories