Saturday, September 5, 2026
28 C
Kolkata

বহরমপুরে একাধিক কংগ্রেস প্রার্থীদের উপর হামলা, অধীরের সাংবাদিক সম্মেলন

জৈদুল সেখ, বহরমপুর, এনবিটিভিঃ রাতের অন্ধকারে বাড়িতে দুষ্কৃতী হামলার আশঙ্কাতে বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে থাকতে শুরু করলেন আসন্ন পুর নির্বাচনে বহরমপুর পৌরসভার কংগ্রেস মনোনীত ২৬ জন প্রার্থী।

২৮ আসনবিশিষ্ট বহরমপুর পৌরসভাতে শুক্রবার ২ কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

 উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পার হওয়ার পর বহরমপুর শহরের একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা এবং গুলি চালিয়েছে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।  এরপর থেকে কংগ্রেস প্রার্থীরা নিরাপত্তাহীনতাতে ভুগতে শুরু করেছেন।

তাদের আশঙ্কা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের বাড়িতে হামলা করে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করতে পারে। তাই সকলে একত্রিত এবং নিরাপদে থাকার জন্য শুক্রবার রাত থেকে কংগ্রেস পার্টি অফিসে এসে থাকতে শুরু করেছেন কংগ্রেস প্রার্থীরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories